কেএফসি বাংলাদেশে তাদের ২০ বছর উদযাপন করছে। ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে কেএফসির প্রথম রেস্তোরাঁ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু হয়। ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয়, যা সময়ের সঙ্গে দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
কেএফসি দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ চেইন। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগে ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে বিস্তৃত রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে তুলে এক নম্বর ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।