Saturday, June 13, 2026

অর্থ পাচার প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ


আবাসন নিউজ ডেস্ক :  মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে অর্থ পাচার প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান। সম্মানিত অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (রাজশাহী) নাজিম উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like