দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক কিউআর লেনদেন- বাংলা কিউআর’বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংকের ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।