- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : এনআরবি ব্যাংক এবং ভিসা বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ভিসা প্রিপেইড পে-রোল কার্ড উন্মোচন করেন। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বেতন সরাসরি প্রিপেইড কার্ডে স্থানান্তর করতে পারবে, যা কার্ডধারীদের এটিএম থেকে টাকা তোলা, পয়েন্ট-অফ-সেল কেনাকাটা, অনলাইন লেনদেন এবং বিল পরিশোধের মাধ্যমে সুবিধাজনকভাবে তাদের তহবিল ব্যবহার করার সুযোগ দেবে।