Wednesday, September 2, 2026

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন


৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেল সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংগঠনের সহসভাপতি হয়েছেন মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির,  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ রায়হান সৈকত, মহিলাবিষয়ক সম্পাদক মলিহা খানম, আইসিটিবিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেক মুহিদ, উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমামুল হাফিজ নাদিম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক নিরুপম মজুমদার এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হয়েছেন জিমরান মোহাম্মদ সায়েক। সংবাদ বিজ্ঞপ্তি

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like