- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক:
নতুন এমডি শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম সম্প্রতি যোগদান করেছেন। ব্যাংক খাতে প্রায় ২৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ খোরশেদ আলম আইএফআইপিএলসিতে যোগদানের আগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দীর্ঘ ১৬ বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।