Friday, September 11, 2026

মাসুদুজ্জামান সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান


আবাসন নিউজ ডেস্ক:
মাসুদুজ্জামান সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাক শিল্প খাতে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যবসায়ী এবং সিটিজেনস ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ড্রাস্ট্রিজ, রাইন ড্রেস, সাদিয়া ফ্যাশন ওয়্যারসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সংবাদ বিজ্ঞপ্তি।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like