আবাসন নিউজ ডেস্ক : চট্টগ্রাম রিজিওনাল অফিসে সম্প্রতি রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য শেখ নিজাম উদ্দিন প্রমুখ।