- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : মাসব্যাপী আবাসন মেলা ও ‘সার্ভিস মান্থ’ ক্যাম্পেইন শুরু করেছে শেলটেক।
বুধবার, ২ এপ্রিল ২০২৬, শেখ রাসেল স্কয়ারের পশ্চিম পান্থপথে শেলটেকের করপোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মেলাটি শেলটেকের ঢাকা করপোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় শেলটেকের ৭৭টি প্রকল্পসহ ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট রয়েছে।
কোম্পানিটি বলেছে, আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগের উপযোগী এসব প্রকল্প গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার থাকছে। কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশনও থাকছে। এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেলটেকের হস্তান্তর করা সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা দেওয়া হবে।
এখন থেকে এই উদ্যোগ প্রতিবছর নিয়মিত আয়োজন করা হবে বলেও শেলটেক জানায়।