- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম এতে স্বাক্ষর করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডাররা পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক ও চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।