- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে রোববার ঢাকায় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুম এতে স্বাক্ষর করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডাররা প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের রুম ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।