Tuesday, July 28, 2026

ইলেকট্রিক যানবাহনের পথিকৃৎ আকিজ মটরস: বাংলাদেশের পরিবহন ভবিষ্যতের দিশারী।


আবাসন নিউজ ডেস্ক :  বাংলাদেশ আজ এমন সময়ে দাঁড়িয়ে আছে, যেখানে একটি সাহসী নীতিগত সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে দেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ। জ্বালানি আমদানির উপর ক্রমবর্ধমান নির্ভরতা, নগর দূষণ, যানজট ও জলবায়ু ঝুঁকি-এই বাস্তবতায় ইলেকট্রিক মটরসাইকেল ও ইলেকট্রিক গাড়ি আর বিকল্প নয়; এটি এখন সময়োপযোগী ও অপরিহার্য সমাধান। এই যাত্রায় বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে আকিজ মটরস অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

সচেতনতা থেকে নেতৃত্বেঃ
বাংলাদেশে ইলেকট্রিক  যানবাহন নিয়ে   যখন সংশয়, গুজব  ও অনিশ্চয়তা কাজ  করছিল, তখন আকিজ মটরস প্রথম দিককার প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে  ইলেকট্রিক যানবাহন নিয়ে মাঠ পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন চালায়। জন-সাধারণ কে আকিজ মটরস দেখিয়েছে ইলেকট্রিক যানবাহন ব্যয় সাশ্রয়ী ও  ব্যবহার বান্ধব; বিলাসিতা নয়। এটি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। ব্যবহারকারীদের জন্য নিরাপদ. নির্ভরযোগ্য ও সহজ চলাচলের মাধ্যম।
জন সচেতনতার এই উদ্যোগ আকিজ মটরসকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখেনি; বরং ইলেকট্রিক মটরসাইকেল ও ইলেকট্রিক গাড়ি খাতের পথিকৃৎ হিসেবে পরিচিতি দিয়েছে। সহজ, সাশ্রয়ী ও নিরাপদ চলাচলের জন্য আকিজ মটরস বিভিন্ন ধরনের ইলেকট্রিক মটরসাইকেল, ইলেকট্রিক থ্রি হুইলার ও ফোর হুইলার দীর্ঘদিন যাবত বাজারজাত করে আসছে। আকিজ মটরস এর এই সকল ইলেকট্রিক যানবাহন জনগণের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
আকিজ  মটরস এর ইলেকট্রিক  যানবহন নারীদের জন্য; হালকা, গিয়ারহীন ও শব্দহীন-আত্নবিশ্বাসী ও নিরাপদ চলাচলের নতুন দিগন্ত উম্মোচন  করেছে।  ছাত্র-ছাত্রীদের কম খরচে দৈনন্দিন নিরাপদ  যাতায়াত,  চাকুরীজীবিদের পরিবারের আর্থিক চাপ হ্রাস এবং বয়ষ্কদের জীবন উপভোগের  সুযোগ করে দিয়েছে। ইলেকট্রিক যানবাহন কেবন একটি বাহন নয়; এটি সমাজে সকল শ্রেণীর মোবিটির সামাজিক অর্ন্তভুক্তি নিশ্চিত করেছে।

শূণ্য কার্বন, পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতিতে ইলেকট্রিক যানবাহনের অবদানঃ
বাংলাদেশ আর্ন্তজাতিক অঙ্গনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃত।  ইলেকট্রিক যানবাহন-শূণ্য কার্বন নিঃসরণ নিশ্চিত করে, বায়ু ও শব্দ দূষণ রোধ করে পরিবেশ রক্ষা করে যাহা নাগরিকের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের ব্যয় কমায়। ইলেকট্রিক যানবাহন পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে এবং সরাসরি দেশের অর্থনীতির উপর চাপ হ্রাস করছে। সেই সাথে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

ইলেকট্রিক যানবাহন খাতকে টেকসই করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবেঃ
আকিজ মটরসসহ বেসরকারি খাত ইলেকট্রিক যানবাহন খাতে এগিয়ে এসেছে এখন রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই খাতের টেকসই উন্নয়নের জন্য। সরকারি যানবাহন ক্রয়ের ক্ষেত্রে  নূন্যতম দশ শতাংশ ইলেকট্রিক যানবাহন ক্রয় বাধ্যতামূলক করা এখন সময়ের দাবী। ইহার ফলে দেশী ও বিদেশী বিনিয়োগকারী এই খাতে বিনিয়োগ করতে উৎসাহিত  হবে। ইলেকট্রিক  যানবাহন ও যন্ত্রাংশ আমদানিতে শূণ্য শুল্ক ও ভ্যাট (তবৎড় ঞধী ্ ঠধঃ) নীতি গ্রহণ করতে হবে। বিনিয়োগকারীদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী লোনের সুবিধা প্রদান, সড়কে ইলেকট্রিক যানবাহন চলাচলের জন্য বিআরটি রেজিঃ সহজ ও তুলনমূলক কম খরচ নির্ধারণ করা প্রয়োজন। ইলেকট্রিক যানবাহন ক্রয়ের জন্য নারী ও  শিক্ষার্থীদের জন্য ইন্টারেস্ট  বিহীন ব্যাংক লোন এর সুবিধা প্রদান এই খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি অর্থনীতির চাকাকে সচল করবে এবং অর্থনৈক কর্মকান্ডের অনগ্রসর জনগণকে অর্থনীতির মূল  স্রতোধারায় সংযুক্ত  করবে। 

ইলেকট্রিক যানবাহনের চার্জিং ষ্টেশন স্থাপন এবং সংযোজন কারখানা, ব্যাটারী উৎপাদন ও রিসাইক্লিং শিল্পে কর অবকাশঃ
এই খাতের অগ্রতির জন্য অন্যতম প্রতিবন্ধকতা ইলেকট্রিক যানবাহনের চার্জিং ষ্টেশন স্থাপন। সে জন্য সরকারী ও বেসরকারী যৌথ উদ্যোগে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায়, সরকারী স্থাপনাসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে চার্জি ষ্টেশন স্থাপন ও ব্যবহারের নীতি মালা রাষ্ট্র কর্তৃক প্রণীত হতে হবে। একই সাথে দেশীয় সংযোজন কারখানা স্থাপন, ব্যাটারী উৎপাদন ও  রিসাইক্লিং শিল্পে প্রয়োজন কর  অবকাশ সুবিধা।
আকিজ মটরস শুধু ইলেকট্রিক যানবাহন নয় দেশের সার্বিক পরিবহন খাতকে সমৃদ্ধ করার জন্য গড়ে তুলেছে এদেশের একমাত্র ”ওয়ান স্টপ অটোমোবাইল সল্যুশন সেন্টার” এই সেন্টার  এর মাধ্যমে আকিজ মটরস আন্তজার্তিক মানের,  দ্রুত গতি সম্পন্ন, নিরাপদ, জ্বালানী ও রক্ষাণবেক্ষণ সাশ্রয়ী ১ টন হতে ৬০ টন পর্যন্ত বিভিন্ন ধরনের পিক-আপ, ট্রাক, কভারভ্যান, ডাম্পার, প্রাইমুভার, মাল্ট্রি এক্সেল ও স্পেশিয়াল  পারপাস  ভেহিকেলসহ  সকল প্রকার কমার্শিয়াল ও প্রাইভেট স্পেয়ার পার্টস, গ্যারেজ ইক্যুইপমেন্ট, সিএনজি  ও এলপিজি কনভার্শন সার্ভিস প্রদান করছে দেশব্যাপি। যাহা জনগণের ভোগান্তি হ্রাস করে উন্নত সেব নিশ্চিত করছে।
পরিশেষে বলা যায় ইলেকট্রিক যানবাহন খাতের টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকারী, বেসরকারী ও সংশ্লিষ্ট সকলকে এখই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একটি পরিবেশ বান্ধব, বাসযোগ্য, নিরাপদ, স্বাস্থ্যবান্ধব, উন্নত ও আধুনিক বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য। এই দায়িত্ব আমাদের সবার। উপস্থাপনায় শেখ আমিন উদ্দীন, পরিচালক, আকিজ গ্রুপ ও সিইও আকিজ মটরস।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like